ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

কাস্টমসে বড় রদবদল

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৫, ১১ সেপ্টেম্বর ২০২৩
কাস্টমসে বড় রদবদল
ফাইল ফটো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে বড় রদবদল হয়েছে। ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দফতরে বদলি করা হয়েছে। এছাড়া দুইজন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে।

সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানা স্বাক্ষরিত তিনটি আদেশে একযোগে এসব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোল কাস্টমসের বিভিন্ন দফতরে বদলি করা হয়। বদলির আদেশে তাদের ১৪  ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, দেশের রাজস্ব খাতে গতিশীলতা ফেরাতেই এনবিআর থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!