ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইসির সচিবালয়ের ১৩ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৬, ৩০ আগস্ট ২০২৩
ইসির সচিবালয়ের ১৩ কর্মকর্তাকে বদলি
ফাইল ফটো

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে সদ্য পদোন্নতি পাওয়া ৭ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়ে বিভিন্ন অঞ্চলে বদলি করা হয়েছে।

বুধবার ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসি সচিবালয়ের উপ-সচিব মো. মঈন উদ্দীন খানকে বদলি করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। উপ-সচিব মো. আব্দুল হালিম খানকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ অধিশাখার পরিচালক করা হয়েছে। 

Advertisement

ঢাকার ভারপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে ঢাকা অঞ্চলেরই পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ অধিশাখার পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এনআইডি শাখার পরিচালক মো. ইউনুচ আলীকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। ইসির উপ-সচিব রাশেদুল ইসলামকে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে ময়মনসিংহেরই পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশালের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে বরিশালেরই পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে বলা হয়, রংপুরের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহকে বদলি করে ইসির নির্বাচন সহায়তা ও সরবরাহ অধিশাখার উপ-সচিব করা হয়েছে। সিলেটের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরকে এনআইডির পরিচালক করা হয়েছে। রাজশাহীর ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে বদলি করে ইসির বাজেট অধিশাখার উপ-সচিব করা হয়েছে এবং কুমিল্লার ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনকে বদলি করে ইসির সাধারণ সেবা অধিশাখার উপ-সচিব করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!