এদিন বিমা খাতের ৫৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১৯টির আর অপরিবর্তিত রয়েছে সাত কোম্পানির শেয়ারর দাম।
ডিএসইর তথ্যমতে, সোমবার লেনদেন হওয়া ৩০০টি কোম্পানির মধ্যে ৬৭টির শেয়ারের দাম কমেছে। বিপরীতে বেড়েছে ৮১টি কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৫২টি কোম্পানির শেয়ারের দাম। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৮ পয়েন্টে।
.png)
এদিন লেনদেন হয়েছে ৪৪৬ কোটি ২ লাখ ১১ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৫ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা।
সিএসই প্রধান সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯০ পয়েন্টে। সিএসইতে ১৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টির দাম।
দিন শেষে সিএসইতে ৭ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ৬২১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ১২ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৪৪৪ টাকার শেয়ার।