রোববার ডিএসই’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই’র পক্ষ থেকে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জে নতুন নতুন কোম্পানির তালিকাভুক্তি ত্বরান্বিত করা এবং পুঁজিবাজার উন্নয়নে মানসম্পন্ন আইপিও আনতে মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ডিএসই।
.png)
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান।
এছাড়া উপস্থিত থাকবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ-সহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তা।