সবজির পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ও ফলন ভালো হওয়ায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও ক্রেতা-ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
.png)
খিলগাঁও বাজারে সবজি বিক্রেতা ফজলে রাব্বি বলেন, বাজারে বেশ কিছু সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে। লম্বা ও গোল বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতিকেজি, যা এক সপ্তাহ আগেও ছিল ৮০ টাকার মতো। শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা প্রতিকেজি, গত সপ্তাহে যা ছিল ৬০ টাকা। করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতিকেজি, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। কাঁচামরিচ বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। ধনেপাতা প্রতিকেজি ১০০ টাকা।
আগের দামেই বিক্রি হচ্ছে কাঁচা পেঁপে প্রতিকেজি ৪০ টাকায়। ধুন্দল, চিচিঙ্গা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিতে। প্রতিপিস লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে প্রতিপিস ৩০ টাকায়।
রেলওয়ে কলোনির বাসিন্দা হামিদা বেগম বলেন, আমি প্রায় প্রতিদিনই সবজি কিনতে যাই। গত কয়েক মাস ধরে দাম এত বেশি ছিল যে অনেক কিছুই কিনতে পারছিলাম না। এখন দাম কমেছে, তাই প্রয়োজনীয় অনেক কিছু কিনতে পেরেছি।