ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

লাখ টাকা ছাড়াল সোনার ভরি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৫, ২০ জুলাই ২০২৩
লাখ টাকা ছাড়াল সোনার ভরি
ফাইল ফটো

দেড় মাসের ব্যবধানে দেশের বাজারে সোনার দা‌ম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো লাখ টাকা ছাড়াল সোনার ভরি। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এ ক্যাটগরির সোনার নতুন দাম দাঁড়িয়েছে এক লাখ ৭৭৭ টাকা।

বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর করা হবে।

সবশেষ, গত ৭ জুন সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ায় বাজুস। ফলে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম হয় ৯৮ হাজার ৪৪৪ টাকা, যা এতদিন বিদ্যমান ছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!