মঙ্গলবার ভোরে দৌলতপুর গ্রামের চারা বটতলা এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সোনার বারগুলো উদ্ধার করেন।
খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, চারা বটতলা এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহভাজন দুই সোনার পাচারকারীকে ধাওয়া দেয় বিজিবি। এ সময় পাচারকারী মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যান। পরে ঐ মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায় ৩০টি সোনার বার। যার ওজন প্রায় সাড়ে তিন কেজি।
.png)
তিনি আরো জানান, উদ্ধার হওয়া সোনার বারগুলোর মূল্য প্রায় তিন কোটি টাকা। বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।