ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

অপ্রচলিত বাজারে বাড়ছে পোশাক রফতানি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪১, ১২ জুলাই ২০২৩
অপ্রচলিত বাজারে বাড়ছে পোশাক রফতানি
ফাইল ফটো

বিশ্বের অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বাড়ছে। সদ্য সমাপ্ত (২০২২-২০২৩) অর্থবছরে অপ্রচলিত বাজারে পোশাক রফতানি বেড়েছে ৩১ দশমিক ৩৮ শতাংশ।

বুধবার বিজিএমইএ ও ইপিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য মতে, ২০২১-২০২২ অর্থবছরে ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) দেশের পোশাক রফতানির পরিমাণ ছিল ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরে যা ২৩ দশমিক ৫২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে স্পেন, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসে বাংলাদেশের পোশাক রফতানির পরিমাণ ছিল যথাক্রমে- ৩ দশমিক ৩৭, ২ দশমিক ৯৪, ২ দশমিক ২৭, ১ দশমিক ২৮ ও ১ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

Advertisement

এদিকে ২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রফতানির পরিমাণ ছিল ৯ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরে যা দাঁড়িয়েছে ৮ দশমিক ৫১ বিলিয়ন ডলারে। একই সময়ে যুক্তরাজ্য এবং কানাডায় রফতানি বেড়েছে যথাক্রমে- ১১ দশমিক ৭৮ শতাংশ ও ১৬ দশমিক ৫৫ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরে অপ্রচলিত বাজারে আমাদের পোশাক রফতানি ৩১ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রধান অপ্রচলিত বাজারের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতে রফতানি এক বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। মোট পোশাক রফতানিতে অপ্রচলিত বাজারের অংশ ২০২২-২৩ অর্থবছরে ১৭ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে এ প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৯৬ শতাংশ।

বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ইউরোপের বাজারে ২০২১-২২ অর্থবছরের তুলনায় এবার রফতানি ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩ দশমিক ৫২  বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তবে ইউরোপের কয়েকটি বড় বাজারে আমাদের পোশাক রফতানি কমেছে। অন্যদিকে ইতিবাচক দিক হলো, অপ্রচলিত বাজার বিশেষ করে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের বাজারে রফতানি বাড়ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!