ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

১০ মাসে রফতানি আয় ৪২.৬৩ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১০.৬৭%

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ১৭ জুন ২০২৩
১০ মাসে রফতানি আয় ৪২.৬৩ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১০.৬৭%
ফাইল ফটো

২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিলের জন্য দেশভিত্তিক রফতানির তথ্য প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এই সময়ে বাংলাদেশের মোট পোশাক রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধিসহ ৪২ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

২১ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক (মোট রফতানির ৪৯ দশমিক ৭৮ শতাংশ) ইইউ বাজারে গেছে। যুক্তরাজ্যের শেয়ার ছিল ১০ দশমিক ৭৭ শতাংশ এবং মোট ৪ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাজ্যে রফতানি করা হয়েছে; ৭ দশমিক ৭৩ বিলিয়ন ডলারের পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি করা হয়েছে, যা মোট রফতানির ১৮ দশমিক ১৪ শতাংশ ছিল।

কানাডার শেয়ার ছিল ৩ দশমিক ২৬ শতাংশ এবং মোট ১ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক কানাডায় রফতানি করা হয়েছে। এছাড়া ৭ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার রফতানি হয়েছে অপ্রচলিত বাজারে, যার ১৮ দশমিক ০৪ শতাংশ শেয়ার ছিল।

Advertisement

ইউরোপীয় ইউনিয়ন এই প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। কারণ এটি বাংলাদেশের পোশাক রফতানির সবচেয়ে বড় গন্তব্য, যেখানে ২০২১-২২ অর্থবছরের (জুলাই-মে) তুলনায় ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ এবং পোশাক রফতানি ১৯ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২১ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

জার্মানিতে উল্লেখিত সময়ে পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের (জুলাই-মে ২০২১-২২) তুলনায় রফতানি ৭ দশমিক ২২ শতাংশ হ্রাস পেয়েছে, ৬ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ৬ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ফ্রান্স এবং ইতালিতে রফতানি যথাক্রমে ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার ও ২ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে রফতানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৪ শতাংশ এবং ৪৪ দশমিক ৮১ শতাংশ।

উল্লেখিত অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি ৫ দশমিক ০৭ শতাংশ কমেছে, ৮ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে হ্রাস পেয়ে ৭ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। একই সময়ে যুক্তরাজ্য ও কানাডায় রফতানি যথাক্রমে ১২ দশমিক ১৭ শতাংশ এবং ১৭ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে অপ্রচলিত বাজারে বাংলাদেশের রফতানি ১৮ দশমিক ০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রধান অপ্রচলিত বাজারের মধ্যে জাপানে ৪৫ দশমিক ৫০ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে, যেখানে রাশিয়া এবং চিলিতে যথাক্রমে ২৮ দশমিক ৮২ শতাংশ এবং ১১ দশমিক ৭৯ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!