ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আবারো কমলো এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ৩ জুলাই ২০২৩
আবারো কমলো এলপিজির দাম
ফাইল ফটো

আবারো কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ৭৫ টাকা কমে ১২ কেজি এলপিজি সিরিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। যা আগে ছিল ১ হাজার ৭৪ টাকা। 

সোমবার দুপুরে নতুন এ দাম ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

Advertisement

এর আগে জুন মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়। সেবার দাম কমেছিল ১৫৯ টাকা।

ঘোষণায় বলা হয়, বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৩ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৭৯ টাকা ৯৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

পাশাপাশি ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটারে অটোগ্যাসের মূল্য ৪৬ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!