ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ভোজ্যতেলের দাম আরো কমানোর ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২১, ১১ জুন ২০২৩
ভোজ্যতেলের দাম আরো কমানোর ইঙ্গিত
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের ৭ম সভা

আগামী ১৫ দিনের মধ্যে আরো এক দফা ভোজ্যতেলের দাম কমানো হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি জানান, লিটারে ১০ টাকা কমিয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৬৭ টাকা করা হয়েছে। একই সঙ্গে কমেছে পাম তেলের দাম। লিটারে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। শিগগির এ দাম কার্যকর হবে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের ৭ম সভা শেষে তিনি এসব কথা জানান।

Advertisement

বাণিজ্য সচিব বলেন, আজকের সভায় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি। আজ আলোচনা করেছি বর্তমানে আমদানি পরিস্থিতি কেমন আছে, দাম কেমন হওয়া উচিত এসব বিষয়ে। এরই মধ্যে দেখেছেন পেঁয়াজের দাম কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমদানির অনুমতি দেওয়ার পরে দাম কমেছে। এখন আমরা সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি। শিগগির আমদানিকারকরা দাম কমিয়ে দেবেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: সয়াবিন তেল
লিংক সফলভাবে কপি হয়েছে!