বিশ্লেষক ও শিল্প কর্মকর্তারা বলছেন,গত বছর বিশ্বব্যাপী কয়লার বাজারে অস্থিরতা দেখা দেয়। তবে বর্তমানে সরবরাহ বেড়েছে। ফলে জ্বালানি পণ্যটির মূল্য হ্রাস পেয়েছে।
বিশ্লেষকরা আশা করছেন, এ বছর গড়ে বেঞ্চমার্ক নিউক্যাসল কয়লা সূচক দাঁড়াবে ১৭৫ থেকে ২১২ ডলারে। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর দ্রুতগতিতে জ্বালানি পণ্যটির দাম বেড়ে যায়।
.png)
তারা বলেন, গত বছরের সেপ্টেম্বরে রেকর্ড উচ্চতায় পৌঁছে কয়লার দাম। টনপ্রতি দাম নিষ্পত্তি হয় ৪৪০ ডলারে। সেই থেকে ২০২৩ সালের এখন পর্যন্ত জ্বালানি পণ্যটির দরপতন ঘটেছে ৫০ শতাংশেরও বেশি।
গত বছর ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমা বিশ্ব। বিদ্যুৎকেন্দ্রে জ্বালানির জন্য ইউরোপীয় ক্রেতাদের যা অধিক ডলার গুণতে বাধ্য করে। ফলে বিশ্বব্যাপী দাম বেড়ে যায়।
তবে এবার কয়লার দাম আঁটসাঁট থাকবে। ইউটিলিটি ও অন্যান্য ব্যবহারকারীদের জ্বালানি কেনার আরো ভালো পরিকল্পনা করতে যা সাহায্য করবে। এতে উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে সংগ্রাম করতে থাকা অর্থনীতির ওপর চাপ কমবে।
সূত্র: রয়টার্স