ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঋণ খেলাপি চিহ্নিত করতে তথ্য চায় বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৯, ২৭ এপ্রিল ২০২৩
ঋণ খেলাপি চিহ্নিত করতে তথ্য চায় বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনে ঋণ খেলাপি চিহ্নিত করতে তথ্য চেয়ে বৃহস্পতিবার ই-মেইলে তথ্য পাঠাতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) যুগ্ম পরিচালক মো. শহিদুল ইসলামের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য দেওয়ার লক্ষ্যে সব প্রার্থীর পূর্ণ নাম, বাবার নাম, মার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র নম্বর (NID ‘13/17 Digit’), করদাতা শনাক্তকরণ সংখ্যা (TIN), জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা সম্বলিত তথ্য যথাযথভাবে ছক পূরণ করে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের সিল, স্বাক্ষর ও ফোন (মোবাইল) নম্বর দেওয়া পূর্বক তা ই-মেইলের মাধ্যমে অত্র ব্যুরোতে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।'

এর আগে, গাজীপুরসহ সিটি কর্পোরেশন নির্বাচনে ঋণ খেলাপিদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।  

Advertisement

গাজীপুরে আগামী ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, মনোনয়ন বাছাই ৩০ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারে শেষ সময় ৮ মে ও প্রতীক বরাদ্দ ৯ মে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!