ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ক্রেতা কম, তরমুজের দাম অর্ধেকে নেমেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২০, ২৬ এপ্রিল ২০২৩
ক্রেতা কম, তরমুজের দাম অর্ধেকে নেমেছে
ফাইল ফটো

পয়লা বৈশাখের শুরু থেকে সারাদেশে তাপপ্রবাহ শুরু হয়। ঢাকার তাপমাত্রা ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ অবস্থায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে তরমুজের দাম বাড়ে। 

রমজানের দ্বিতীয় ভাগে ৩০-৪০ টাকা কেজি দরের তরমুজের দাম উঠে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত। আর ছোট আকারের ১৫০ টাকার তরমুজ হয়ে যায় ৩০০ টাকা। বড় আকারের তরমুজ হাজার টাকায়ও বিক্রি হয়। 

তবে ঈদ ঘিরে মানুষ যখনই ঢাকা ছাড়তে শুরু করেন, তখনই কমতে শুরু করে তরমুজের দাম। চাহিদা কমায় ঈদের পর ছোট বা মাঝারি তরমুজের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। একইভাবে দাম কমেছে বড় তরমুজেরও।

Advertisement

বুধবার সকালে সরেজমিনে রাজধানীর টঙ্গী, উত্তরা, কাওলা, বনানী, মিরপুর, সায়েদাবাদ ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র উঠে এসেছে।

এসব বাজার ঘুরে দেখা যায়, ছোট আকৃতির তরমুজ ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বড় আকৃতির প্রতি পিস তরমুজ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫৫০ টাকার মধ্যে। ক্রেতারা বড় আকৃতির তরমুজ কেজি দরেও কিনতে পারছেন। এক্ষেত্রে কেজিপ্রতি দাম পড়ছে ৩০ থেকে ৪০ টাকা।

হঠাৎ তরমুজের দাম কমা নিয়ে উত্তরা আজমপুর কাঁচাবাজারর বিক্রেতা রাকিব মিয়া বলেন, তরমুজের সরবরাহ এখন আগের মতোই রয়েছে। তবে রাজধানীবাসীর অনেকে ঈদ শেষে গ্রাম থেকে এখনো ঢাকায় ফেরেননি। এ কারণে বাজারে কিছুটা ক্রেতা সংকট রয়েছে। তাই দাম কমেছে।

কারওয়ান বাজারের একজন ব্যবসায়ী বলেন, এখন ঘাটে (পাইকার) চাহিদার তুলনায় তরমুজের সরবরাহ বেড়েছে। তাই দাম কমে গেছে। এ কারণে আমরাও বিক্রিতাদের কাছে কম দামে তরমুজ বিক্রি করছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: দাম
লিংক সফলভাবে কপি হয়েছে!