ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

ঈদের পর পুঁজিবাজারে প্রথম লেনদেন আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২, ২৪ এপ্রিল ২০২৩
ঈদের পর পুঁজিবাজারে প্রথম লেনদেন আজ
ফাইল ফটো

ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে আজ সোমবার খুলছে দেশের অফিস-আদালত। একই সঙ্গে খুলছে দুই পুঁজিবাজারও। এদিন উভয় বাজারে পুরোনো সূচিতেই লেনদেন ও অফিস শুরু হবে।

সে অনুযায়ী, অফিস সময় সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হবে। আর পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে দুপুর ২টা ২০ মিনিটে। তার সঙ্গে ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং। সব মিলে পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হয়েছে রোববার।

এ বছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ঐদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। একদিন বাড়তি ছুটি ঘোষণার ফলে টানা পাঁচদিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

এদিকে রমজান মাসে পুঁজিবাজারে লেনদেন হয় সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত। এর সঙ্গে ১০ মিনিট ছিল পোস্ট ক্লোজিং সেশন। অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন হয়েছিল।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!