ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

কমানো হলো রফতানি উন্নয়ন তহবিলের ঋণ সীমা

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৮, ১৬ এপ্রিল ২০২৩
কমানো হলো রফতানি উন্নয়ন তহবিলের ঋণ সীমা
ফাইল ফটো

রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ নেয়ার সীমা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইডিএফ থেকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্যরা ২ কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। আগে এই ঋণের সীমা ছিল ২ কোটি ৫০ লাখ ডলার।

বাংলাদেশ ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিডিওয়াইইএ) সদস্যরা ঋণ নিতে পারবেন সর্বোচ্চ ১ কোটি ডলার। আগে তাদের ঋণের সীমা ছিল ১ কোটি ৫০ লাখ ডলার।

Advertisement

১৯৮৯ সালে ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে গঠিত ইডিএফ। এর আকার ধীরে ধীরে বাড়িয়ে ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলারে উন্নীত করা হয়। তবে এখন এই ঋণের সীমা সাড়ে ৫ বিলিয়ন ডলারের বেশি উঠতে দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক।

এছাড়া ইডিএফ থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ না করা হলে জরিমানার বিধান চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ পরিশোধের তারিখের পর সময়কালের জন্য ব্যাংকগুলোকে সাড়ে ৪% অতিরিক্ত সুদ দিতে হয়।

এদিকে ইডিএফের বিকল্প হিসেবে এ বছরের জানুয়ারি মাসে ১০ হাজার কোটি টাকার রফতানি সহায়ক তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!