রোববার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক পণ্য রফতানি ১১ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২১-২২ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ছিল ১৫ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।
.png)
এ সময়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাজারগুলোর মধ্যে জার্মানিতে রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ১৬ শতাংশ কমেছে, যেখানে ফ্রান্স ও স্পেনে আমাদের রফতানি যথাক্রমে ২৫ দশমকি ২৩ শতাংশ এবং ১৮ দশমকি ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পোল্যান্ডে রফতানি ১৪ দশমিক ৮৬ শতাংশ কমেছে।
উল্লিখিত সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক রফতানিতে বছরওয়ারিভাবে ৫ দশমিক ০১ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়ে রফতানি দাঁড়িয়েছে ৬ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাজ্য ও কানাডায় আমাদের রফতানি যথাক্রমে ১৪ দশমিক ০৪ শতাংশ প্রবৃদ্ধিসহ ৩ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার এবং ১৭ দশমিক ৬৮ শতাংশ প্রবৃদ্ধিসহ ১ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
একই সময়ে অপ্রচলিত বাজারে আগের ২০২১-২২ অর্থবছরের জুলাই-মার্চের তুলনায় আমাদের পোশাক রফতানি ৩৪ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৪ দশমিক ৭৮ বিলিয়ন থেকে ৬ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।