শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সরেজমিন দেখা গেছে, বাজারে প্রতি কেজি বেগুন ৮০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া ঝিঙা ১২০ টাকা, করলা ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা, পটল ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ৫০ টাকা, গাজর ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কাকরোল ১৪০ টাকা, চাল কুমড়া ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ৮০ টাকা, আলু ৩০ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, চায়না আদা ২০০ টাকা ও রসুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। এদিকে শসার কেজি ১২০ টাকা, এলাচি লেবুর হালি ৮০ টাকা, আর অন্যান্য লেবুর হালি ৫০ থেকে ৬০ টাকা।
.png)

কাফরুলের সবজি বিক্রেতা দেলোয়ার বলেন, বাজারে হাইব্রিড সবজির পরিবর্তে দেশি সবজির সরবরাহ বেশি। তবে দাম সেই তুলনায় বাড়েনি।
স্থানীয় নবীন মোল্লা বলেন, রমজানে শসা, টমেটো, বেগুনসহ সবকিছুর দাম কেজিতে ১০-২০ টাকা বেশি হলেও আমাদের সামর্থ্যের মধ্যেই আছে।
অন্যদিকে, মুদি দোকানে মসুরের ডাল ১৩০ টাকা, মুগ ডাল ১২০ টাকা, খেসারি ডাল ৮০ টাকা, বুটের ডাল ৯০ টাকা, ছোলা ৮৫ টাকা, সয়াবিন তেল ১৮৫ টাকা ও খোলা সরিষার তেল ২৫০ টাকা লিটার।