মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশ ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশ ভ্রমণের আগে পাসপোর্টের পাতা ও অনলাইনের তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বিদেশে খরচ করার বৈধতা আছে। কেউ যেন নগদ ও কার্ডের মাধ্যমে নেওয়া ডলারের মোট ব্যয়সীমা অতিক্রম না করে, এজন্যই নতুন এই নির্দেশনা।
.png)
সার্কুলারে বলা হয়, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোর্সমেন্ট আবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি ঐ পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) ও অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে (ওএমসি এমএস) যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে হবে। পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের (যদি থাকে) বিপরীতে একই বছরে ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ যাচাই করতে হবে।