ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

কমছে ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৭, ১৮ আগস্ট ২০২২
কমছে ডিমের দাম
ফাইল ফটো

নানা অযুহাতে বাজারে দুই সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজন প্রতি ৪০ টাকা বেড়ে ১৬০ টাকায় উঠে যায়। তবে বুধবার থেকে কিছুটা কমতে শুরু করেছে ডিমের দাম।

বৃহস্পতিবার বাজারগুলোতে লাল ও সাদা ডিম হালিপ্রতি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে, যা বুধবার বিক্রি হয়েছে ৫৫ টাকা হালিতে। কোথাও কোথাও ৬০ টাকা হালিতেও বিক্রি হয়েছে। যারা ডজন কিংবা এক কেস ডিম কিনছেন তারা আরো কম দামে কিনতে পারছেন। এক্ষেত্রে ডজনে ৫ থেকে ১০ টাকা কমে ১৪০ থেকে ১৪৫ টাকায় কিনতে পারছেন তারা।

লেয়ার মুরগির ডিমের দাম কমলেও কমেনি দেশি মুরগি কিংবা হাঁসের ডিমের দাম। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা ও দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মুরগির খাদ্যের উপকরণের দাম বেড়ে যাওয়া, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ডিমের দাম যতটা বেড়েছে, ততটা বাড়ার কথা নয় বলেও স্বীকার করেন তারা।

ব্রিডার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এখন সপ্তাহে মুরগির বাচ্চার উৎপাদন নেমে এসেছে ১ কোটি ৩০ লাখ পিসে, যা কয়েক মাস আগেও ছিল ১ কোটি ৮০ লাখেরও বেশি। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!