ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৫ হাজার ৬০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৩, ২৫ জুলাই ২০২২
২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৫ হাজার ৬০০ কোটি টাকা
ফাইল ছবি

২০২২-২৩ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৬৪ কো‌টি ২৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যার পরিমাণ টাকায় (প্রতি ডলার ৯৫ টাকা) ১৫ হাজার ৬০৬ কোটি।

সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

গত জুন মাসে ১৮৩ কো‌টি ৭২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের মাসের চেয়ে ৪ কোটি ৮০ লাখ ডলার কম। মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার।

ডেইলি-বাংলাদেশ/এআর/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!