ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

বাড়ল গ্যাসের দাম, এক চুলা ৯৯০ টাকা আর দুই চুলা ১০৮০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ৫ জুন ২০২২
বাড়ল গ্যাসের দাম, এক চুলা ৯৯০ টাকা আর দুই চুলা ১০৮০
ফাইল ছবি

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। 

জুন মাস থেকেই এ দাম কার্যকর করা হবে। জুলাই মাস থেকে দিতে হবে গ্রাহকদের।

রোববার বিকেল ৩টায় বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু ফারুক এ দাম ঘোষণা করেন।

এর আগে গত ২১ মার্চ রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর বিপরীতে গণশুনানি করে বিইআরসি। ঐ শুনানিতে গ্যাসের দাম ১১৭ শতাংশ, অর্থাৎ এক চুলা ৯২৫ থেকে বাড়িয়ে ২০০০ টাকা, দুই চুলা ৯৭৫ থেকে বাড়িয়ে ২১০০ টাকা করার প্রস্তাব করার বিপরীতে দুই চুলা ৯৭৫ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা এবং এক চুলার ট্যারিফ ৯২৫ থেকে বাড়িয়ে ৯৯০ টাকায় উন্নীত করার সুপারিশ করে বিইআরসি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!