সূচক কমলেও বেড়েছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১৪ শত কোটি টাকা ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৯৬, ১৬১৮ ও ৯৫০ পয়েন্টে। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৪০৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫৬ কোটি ৯২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫১ কোটি ৩৩ লাখ টাকার।
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৭২ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। সিএসইতে ৩১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।