ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

দশ বছর পর একই গান শোনালেন জয়া আহসান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৭, ৯ মে ২০২০
দশ বছর পর একই গান শোনালেন জয়া আহসান
জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে খুব একটা গান গাইতে দেখা যায়নি। কিন্তু তিনি যে ভালো গান করেন সে কথা ভক্তদের অজানা নয়। ২০১০ সালে নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’ সিনেমায় রবীন্দ্রসংগীত গেয়েছিলেন তিনি। সেই স্মৃতি ফিরিয়ে আনলেন এবারের রবীন্দ্র জয়ন্তীতে।

‘তোমার খোলা হাওয়া’ শিরোনামের একই গান আবার শেয়ার করলেন ভক্ত ও অনুরাগীদের সঙ্গে। শুক্রবার রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়াতে ‘তোমার খোলা হাওয়া’ গানটি শেয়ার করেন জয়া। গিটারের সঙ্গে সাড়ে চার মিনিটের গানটি মুগ্ধতা ছড়ায়।

ভিডিও’র ক্যাপশনে জয়া আহসান লেখেন, ‘ডুবসাঁতার’ ছবি থেকে আমার নিজ কণ্ঠে গাওয়া রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’ কবিগুরুর জন্মদিবস উপলক্ষে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দেবেন।

এদিকে, গত বছরের মাঝামাঝিতে অতনু ঘোষের ‘বিনিসুতো’ সিনেমার জন্যও গানে কণ্ঠ দেন জয়া আহসান। ছবিটিতে জয়া আহসানের চরিত্রও গায়িকার। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

গানটি শুনতে এখানে ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/এনএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!