ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দৌলতদিয়া পতিতালয়ে তৃতীয় জানাজা সম্পন্ন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ২২ ফেব্রুয়ারি ২০২০
দৌলতদিয়া পতিতালয়ে তৃতীয় জানাজা সম্পন্ন

তৃতীয়বারের মতো দৌলতদিয়া পতিতালয়ে জানাজা হয়েছে। এবার যৌনকর্মী পারভীন বেগমের জানাজা সম্পন্ন হয়। শনিবার বেলা ২টায় যৌনপল্লী সংলগ্ন কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। 

শনিবার রাতে পল্লীর মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ের পারভীন বেগম। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
এবার দ্বিতীয়বারের মতো জানাজা পড়ান গোয়ালন্দ ঘাট থানা মসজিদের সেই ইমাম আবু বক্কর সিদ্দিকি। এ জানাজায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরীফ উজ জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবির, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জলিল ফকিরসহ প্রায় দুই শতাধিক মানুষ।

দীর্ঘ দিন ধরে দৌলতদিয়ায় যৌনকর্মী মারা গেলে কোন প্রকার জানাজা ছাড়াই নদীতে ভাসিয়ে দেয়া অথাবা মাটিতে পুঁতে রাখা হতো। দৌলতদিয়ার যৌনকর্মীরা বিষয়টি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের কাছে তুলে ধরলে ৬ ফেব্রুয়ারী গোয়ালন্দ ঘাট থানা পুলিশ প্রথম হামিদা বেগমের জানান সম্পন্ন করেন। এরপর ২০ ফেব্রুয়ারী যৌনকর্মী রিনা বেগম নামে দ্বিতীয় যৌনকর্মী এবং আজ পারভীন নামে তৃতীয় যৌনকর্মীর জানাজার আয়োজন করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!