ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ৩৮২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৬, ১ নভেম্বর ২০২৪
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ৩৮২
ডেঙ্গুর প্রতীকী ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে ডেঙ্গুতে একদিনে ৩ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮২ জন। এ নিয়ে চলতি বছরের ১০ মাসে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ১৯৯ জনে।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।

Advertisement

এতে আরো বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫, ঢাকা উত্তর সিটিতে ১৪৮, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮, খুলনা বিভাগে ৪৬, ময়মনসিংহ বিভাগে ২৫ জন। এছাড়া রাজশাহী বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৯৩৮ জন।

২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। আর মারা যান ১ হাজার ৭০৫ জন। এর আগে, ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ঐ সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!