ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

নতুন ৩১৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৫, ৪ অক্টোবর ২০২৪
নতুন ৩১৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত কেউ মারা যায়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৭৭ জন। তাদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৯১ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৩৮ জন।

Advertisement

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩৯৫ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!