ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ১৩

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:৫৩, ৭ জানুয়ারি ২০২৪
ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ১৩
ফাইল ফটো

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ জনে। রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩৭৫ জন রোগী। এর মধ্যে ঢাকায় ১৯২ জন এবং ১৮৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩৭৮ জন। এর মধ্যে ঢাকায় ১৪১ জন এবং ২৩৭ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!