ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৭, ৬ অক্টোবর ২০২৩
ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০০
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১ হাজার ৬৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮০০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮০০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫০৪ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ২৯৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৯২১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

Advertisement

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৮ হাজার ৬৭৯ জন। মারা গেছেন ১ হাজার ৬৪ জন। এরমধ্যে ঢাকা সিটির ৬৭৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৮৯ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!