ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

সুস্থতার পর হাসপাতাল ছেড়েছেন দুই লাখের বেশি ডেঙ্গুরোগী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৬, ৩ অক্টোবর ২০২৩
সুস্থতার পর হাসপাতাল ছেড়েছেন দুই লাখের বেশি ডেঙ্গুরোগী
ছবি: প্রতীকী

স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ১১ হাজার ৬৮৩ জন। বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ এক হাজার ৪৫৫ জন।

মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাতজনই ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে দেশব্যাপী এক হাজার ৩০ জনের মারা গেছেন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৭৯৯ রোগী। তাদের মধ্যে দুই হাজার ১১৭ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৯ হাজার ১৯৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি দুই হাজার ৯৪০ জন। অন্যরা ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!