ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ১২ মৃত্যু, হাসপাতালে ২১২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গুতে আরো ১২ মৃত্যু, হাসপাতালে ২১২৯
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২ হাজার ১২৯ ডেঙ্গু রোগী।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ১২ জনের মধ্যে মধ্যে রাজধানী ঢাকার ৪ জন, বাকি ৮ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯০ জনে।
 
আরো জানানো হয়েছে, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১২৯ জনের মধ্যে ঢাকায় ৮৮৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১২৫০ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৯৬৪ জনে।
 
বর্তমানে মোট ৯ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ১৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৮৭৫ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৫১ হাজার ২৮৩ জন।
 
২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ঐ বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!