ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু, হাসপাতালে ২৮২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৩, ৪ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু, হাসপাতালে ২৮২৩
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জন মারা গেছেন। একই সময়ে ২ হাজার ৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার পাঁচজন এবং বাইরে ১ হাজার ৮১৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঐ প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৪১৯ জন। মারা গেছেন ৬৪৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪৬৮ জন এবং ঢাকা সিটির বাইরের ১৭৮ জন।

Advertisement

স্বাস্থ্য বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বলেন, শক সিন্ড্রোমের কারণে বেশি মানুষ মারা যেতে পারে। তাই অবহেলা না করে ডেঙ্গুর লক্ষণ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকের কাছে যেতে হবে।

ঢাকার দুই সিটি কর্পোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!