রোববার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
অধ্যাপক শাহাদাৎ হোসেন বলেন, যেকোনো রোগের প্রাদুর্ভাব এক সময় সর্বোচ্চ হয়, এরপর ধীরে ধীরে কমতে থাকে। গত বছরের অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করে। তবে এবার সেটা আগস্টেও হতে পারে। আগস্ট মাস ডেঙ্গু মোকাবিলা করতে পারলে আক্রান্ত কিছুটা কমে আসবে এবং একটা স্বস্তিকর জায়গায় যাবে।
.png)
তিনি আরো বলেন, জুলাই মাসজুড়ে ডেঙ্গু প্রতিনিয়ত বেড়েছে। বিগত সময়ের তুলনায় বর্তমানে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা এখন স্থিতিশীল রয়েছে। ঢাকার বাইরেও রোগীর সংখ্যা এখন আর বাড়ছে না। রোগী আরো কমতে শুরু করলে আমাদের হাসপাতালগুলোতে চাপও কমবে।
সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে স্যালাইন সংকট মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতর ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয়েছে। কেন সংকট ও কোথায় দাম বেশি রাখা হচ্ছে এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর তদারকি করছে।