ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে মাদরাসাছাত্রী হত্যাচেষ্টায় জড়িতদের বিচার দাবি

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ৮ এপ্রিল ২০১৯
ফেনীতে মাদরাসাছাত্রী হত্যাচেষ্টায় জড়িতদের বিচার দাবি
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজী সিনিয়র মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার বিকেলে জেলা প্রেস ক্লাবের সামনে সামাজিক সংগঠন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি আয়োজনে এ মানববন্ধন হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি রোটারিয়ার মিজানুর রহমান রাজুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সোসাইটির ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল উদ্দিন রাসেল, সহ-সভাপতি আবুল কাশেম, উপদেষ্টা হুমায়ুন কবির, সদস্য সাইফুল ইসলাম, জাহেদুল হাসান সজিব, আবদুল্লাহ, ব্যবসায়ী সাইফুল ইসলাম, ইউনানী হাকীম সাইফুল ইসলাম, টেলিকম ব্যবসায়ী সুজন সরকার, মামুন ও আরিফুল ইসলাম প্রমুখ।

২৭ মার্চ সোনাগাজী সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থীকে যৌন হয়রানির চেষ্টা করেন অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করলে পুলিশ অধ্যক্ষকে আটক করে। এর জেরে ৬ এপ্রিল সকাল ১০ টায় প্রশ্নপত্র দেয়ার আগ মুহূর্তে ওই ছাত্রীকে ভবনের ছাদে ডেকে নিয়ে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয় বোরকা পরিহিত দুর্বৃত্তরা। এতে রাজি না হওয়ায় গায়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে তারা।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!