ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, অধ্যক্ষ বরখাস্ত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ৭ এপ্রিল ২০১৯
ছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, অধ্যক্ষ বরখাস্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে যৌন হয়রানির প্রতিবাদ করায় মাদরাসাছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে বরখাস্ত করা হয়েছে। 

রোববার সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির জরুরি সভার সিদ্ধান্তে  তাকে বরখাস্ত করা হয়। এছাড়া দগ্ধ শিক্ষার্থীর চিকিৎসায় মাদরাসা তহবিল থেকে দুই লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে ফেনীর এডিসি (রাজস্ব) পিকেএম এনামুল করিম বলেন, সভায় অধ্যক্ষকে গ্রেফতারের দিন থেকে বরখাস্ত করা, দগ্ধ ছাত্রীর চিকিৎসায় মাদরাসা তহবিল থেকে আর্থিক সহায়তা, আগুন দেয়ায় জড়িতদের আইনের আওতায় আনতে সার্বিক সহায়তা, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন, সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া, আলিম পরীক্ষার সময় ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, মাদরাসায় পুলিশ পাঠানো হয়েছে। একজন শিক্ষক ও এক ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!