ছাত্রীকে শারীরিক হয়রানি, অধ্যক্ষ গ্রেফতার
ফেনীতে ছাত্রীকে শারীরিক হয়রানি করার অভিযোগে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ-দৌলাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, অধ্যক্ষ মেয়ের গা জড়িয়ে ধরে আপত্তিকর কথা বার্তা বলে বিভিন্ন স্থানে হাত দিয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে অধ্যক্ষকের বিরুদ্ধে শারীরিক হয়রানির অভিযোগে থানায় মামলা করেছি।
সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থী তার বিরুদ্ধে যৌন হয়রানি, আপত্তিকর কথা বলাসহ শ্লীলতাহানির বিষয় পুলিশকে জানিয়েছে।
তিনি আরো বলেন, অভিযুক্ত শিক্ষক জিজ্ঞাসাবাদের বেশ কিছু অভিযোগ স্বীকার করেছে। এর আগে তার বিরুদ্ধে মৌখিকভাবে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেলেও কেউ লিখিত অভিযোগ দেননি। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।
মাদরাসার ভারপ্রাপ্ত সভাপতি ও অ্যাডিশনাল ডিসি (রাজস্ব) পিকেএম এনামুল করিম বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ