[ দেশজুড়ে ]
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু
বগুড়া শিবগঞ্জের গুপিনাথপুর নয়াপাড়া এলাকায় রোববার সকালে বিদ্যুৎপৃষ্ঠে এক কৃষক মারা গেছেন।
নিহত জহুরুল ইসলাম গুপিনাথপুর নয়াপাড়া গ্রামের গোলামদ্দিন মোল্লার ছেলে।
কিচক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বলেন- মাঠের মধ্যে সেচ পাম্পে বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলে মারা যান জহুরুল।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/জেডএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!