ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ১ অক্টোবর ২০২৬
আখাউড়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
আখাউড়ায় অটো রিকশার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে  সাইফুল ইসলাম কালু নামে এক চালক নিহত হয়েছে। নিহত সাইফুল উপজেলার ধরখার এলাকার মৃত সেতু মিয়ার ছেলে।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের সাত পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে  সাইফুল ইসলাম নিজেই অটোরিকশা চালিয়ে তন্তর বাজার থেকে ধরখার বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাত পুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে গ্লাসের একটি অংশ তার গলায় ঢুকে গুরুতর জখম হয়।

Advertisement

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রোকন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!