ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় মাদক নিয়ে বিরোধ, দুজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৭, ১৮ জুলাই ২০২৬
কুষ্টিয়ায় মাদক নিয়ে বিরোধ, দুজনকে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদক বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দেবীনগর গ্রামের একটি ব্রিক ফিল্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন এবং আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেন ও সামিরুল মোল্লার মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে সামিরুল মোল্লার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়।

হামলার খবর পেয়ে ছালিম হোসেন কৌশলে পালিয়ে গেলেও বাড়িতে থাকা ফারুক হোসেন, আব্দুল শেখ, আতিয়ার শেখ ও মুল্লুক মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ নিহত হন। আহত আতিয়ার শেখ ও মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!