নিহত তরুণের নাম রতন (১৯)। তিনি কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর (হোসেন আলী মিস্ত্রি) ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন। রতন বিবাহিত এবং তার দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ফুটবল ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর রতন বেশ হতাশ ছিলেন। পরে নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন।
.png)
নিহতের বাবা হোসেন আলী মিস্ত্রি জানান, রাতে খেলা দেখে ঘুমিয়ে পড়েছিল রতন। বেলা ১১টার দিকে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। তার দল হেরে যাওয়ায় পরাজয়ের গ্লানি সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।