ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ৬ জুলাই ২০২৬
নাটোরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

নাটোরে তিন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মাসুদ রানাকে গ্রেফতার করেছে র‍্যাব। 

রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর সদরের ভবানীগঞ্জ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মাসুদ রানা নাটোরের সিংড়া থানার বড়বাড়ি এলাকার মো. শামসুল হক চান্দুর ছেলে।

​র‍্যাব ৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিংড়া থানায় তিনটি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ​পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতারকৃত আসামিকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!