শনিবার (২৭ জুন) রাতে লালপুরের আবেদ মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে নাটোর র্যাব ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে। ওহিদুল মহিষাখোলা গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।
আরো পড়ুন >>>পাগলা মসজিদের ৪৩ বস্তায় মিললো ১৫ কোটি ৯০ লাখ টাকা
.png)
র্যাব-৫ জানায়, গত ৩ মে হাসুয়া দিয়ে সাদ্দাম হোসেনের ঘাড়ে ও মাথায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ওহিদুল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।