ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫২, ২৫ এপ্রিল ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
নিহত মুরাদ শেখ- ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৭) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

নিহত মুরাদের বড় ভাই কুয়েত প্রবাসী মো. কাউছার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দাম্মামের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় তার ছোট ভাই মুরাদ মারা যান। তার মরদেহ বর্তমানে জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে আনতে বাংলাদেশ ও সৌদি সরকার, প্রবাসী বাংলাদেশী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে মুরাদের বৃদ্ধা মা, স্ত্রী, দুই শিশুকন্যা এবং মাত্র ১০ মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টির ওপর খোঁজখবর রাখছি। মরদেহ দ্রুত দেশে আনাসহ যেকোনো বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা সচেষ্ট রয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!