ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে প্রাণ গেল চালকের

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ৬ এপ্রিল ২০২৬
ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে প্রাণ গেল চালকের
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে আতাউর রহমান (২৪) না‌মে এক চালক নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

আমিনুলের চাচা শাজাহান আলী জানান, নাগেশ্বরী উপজেলার এগারো মাথা এলাকার একটি ইটভাটা থেকে ইট বোঝাই করে লালমনিরহাটের উদ্দেশে যাচ্ছিলেন ট্রলিচালক আতাউর। ফুলবাড়ী ধরলা সেতু পার হয়ে কিছুদূর গেলে হঠাৎ বিকট শব্দে ট্রলির শকআপ ভেঙে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আতাউর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ফুলবাড়ী থানার এসআই শাহ আলম জানান, ট্রলির নিচে চাপা পড়ে চাল‌কের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!