মৃতরা হলেন- মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) ও বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের বন্ধু।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসান্না গালিব মিমের বাবা-মা অন্যত্র থাকেন। ফলে বাড়িতে একাই বসবাস করতেন মুসান্না গালিব। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত পচন ধরা মরদেহ দেখতে পায়। পুলিশের ধারণা কয়েক দিন আগে মিম আত্মহত্যা করেছেন।
.png)
অপরদিকে বাড়ির দরজা ভেঙে শেখ শরীফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা ২৪ ঘণ্টার মধ্যে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
পলাশ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তারা পরস্পর সম্পর্কে বন্ধু। ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। দুজনই মাদকাসক্ত বলে জানা গেছে। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।