ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৪ অক্টোবর ২০২৪
নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
পুলিশের কাছে উদ্ধারকৃত অস্ত্র হস্তান্তর করছে সেনাবাহিনী -ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। জেলার পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকগাছা এলাকার নির্মাণাধীন একটি পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনাক্যাম্পে পুলিশের কাছে উদ্ধারকৃত অস্ত্র হস্তান্তর করে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ নরসিংদী সদর থানার  ইন্সপেক্টর (তদন্ত) ছামিউল হকের কাছে উদ্ধারকৃত অস্ত্র হস্তান্তর করেন।

Advertisement

বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, গত ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় গোপন সূত্রে জানা যায়, পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকগাছা এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। এই তথ্যের ভিত্তিতে ২৮ ইস্ট-বেঙ্গলের অধিনায়কের নির্দেশক্রমে বিএ-৮৪৭৩ মেজর জিহান উদ্দিন আহমেদ খাঁনের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় একটি বিশেষ টহল দল তল্লাশি অভিযান পরিচালনা করে।

তল্লাশি দল বিভিন্ন স্থানে আনুমানিক ২ ঘণ্টা অভিযান পরিচালনার মাধ্যমে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রাইফেল বিডি-০৮ (বডি নং L-08783, ম্যাগাজিন ছাড়া) উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার হতে লুণ্ঠনকৃত বলে ধারণা করা হচ্ছে। এ সময় কোনো দুষ্কৃতিকারী বা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, লেফটেন্যান্ট কাজী সাদমান, ক্যাপ্টেন দ্বীন মোহাম্মদসহ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!