ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ১৭ মার্চ ২০২৬
পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর একটার সময় আব্বাস আলীর পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো- মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর সাড়ে তিন বছর বয়সী ছেলে আদিব হোসেন ও আকাশ আলীর তিন বছর বয়সী ছেলে ইউসুব আলী।

স্থানীয়রা জানান, শিশু দুটি পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুজি করার একপর্যায় পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

গাংনী থানার ওসি উত্তম কুমার জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলে দাফনের অনুমতি দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!