ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে যিশু খ্রিস্টের ভাস্কর্য ভাঙচুর 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ২৮ ডিসেম্বর ২০২৪
মেহেরপুরে যিশু খ্রিস্টের ভাস্কর্য ভাঙচুর 
ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় যিশু খ্রিস্টের জন্ম দৃশ্যের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বুত্তরা। শুক্রবার রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের রতনপুর গ্রামের পিন্টু মণ্ডলের বাড়ির সামনে বানানো ওই ভাস্কর্য ভাঙচুর করা হয়। 

এলাকাবাসী ও পিন্টু মন্ডলের ধারণা, রতনপুর গীর্জার সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রশিকপুর গ্রামের ছেলেরা বাড়ি ফেরার পথে ওই ভাস্কর্য ভাঙচুর করতে পারে। 

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুজিবনগর উপজেলা প্রশাসন ও মুজিবনগর থানার ওসি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!