রোববার রাতে উপজেলার ধলাই নদের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাম রতন সুনামগঞ্জের ধর্মপাশার তেলিগাঁও গ্রামের মহানন্দ তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, রাম রতন একজন জেলে। গতকাল রাতে তিনি ধলাই নদে মাছ ধরতে যান। রাত ৮টার দিকে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
.png)
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হক মামুন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।