বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি সিলেটে আগমন করেন। পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে তিনি মৌলভীবাজার সার্কিট হাউজের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন এবং সেখানে রাত্রিযাপন করবেন বলে জানা যায়।
প্রধান নির্বাচন কমিশনার আগামী ৯-১১ জানুয়ারি পর্যন্ত মৌলভীবাজার এবং সিলেটে বিভিন্ন কর্মশালা এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং কার্যক্রম শেষে আগামী ১১ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে তিনি ইউএস-বাংলা (বিএস৫৩৮) বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন বলে জানা যায়।
.png)